ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ২০


September 19, 2022 at 05:48AM
from somoynews.tv | RSS Feed

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার নবীনগর উপজেলার বড়াইল ও আশুগঞ্জ উপজেলার লালপুর, শরীফপুর ও দক্ষিণ তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক সাংবাদিকদের জানান, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সাপ্লাই আছে৷ তাদের ভ্যাকসিন দেয়া হচ্ছে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিকেল ৪টা থেকে একটি পাগলা কুকুর বড়াইলের আশেপাশের কয়েকটি এলাকার কিছু মানুষকে কামড়ে আহত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, কুকুর কামড়ানোর কোনো ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ আছে। আহতদেরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url