সময়ের আলোচিত আজকের সাত খবর

October 01, 2022 at 05:58AM
from somoynews.tv | RSS Feed
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশন’। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজ’ এ প্রতিদিন প্রকাশিত হয় অসংখ্য নিউজ। এসব নিউজের মধ্যে দিনের সেরা সাতটি নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বিএনপির দুর্নীতি-দুঃশাসন বিদেশিদের কাছে তুলে ধরতে হবে
দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিএনপি সরকারের দুর্নীতি, অনিয়ম ও বিরোধীদের বিরুদ্ধে চালানো নৃশংসতার বর্ণনা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজটি পড়তে ক্লিক করুন।
পুলিশের অস্ত্রের ওপর ভর করে টিকে আছে আ.লীগ: ফখরুল
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টা আসনের বেশি পাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজটি পড়তে ক্লিক করুন।
শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জন!
চিত্রনায়িকা শবনম বুবলীর একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়ায় শাকিব-বুবলী জুটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ জল্পনাকল্পনার মাঝেই ঘি ঢিলে দিয়েছে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনাম বুবলীর বিচ্ছেদের গুঞ্জন। নিউজটি পড়তে ক্লিক করুন।
হুন্ডি কী, দেশে হুন্ডির বিস্তার থামছে না কেন?
সাম্প্রতিক সময়ে দেশের একটি আলোচিত ইস্যু রিজার্ভ সঙ্কট। রিজার্ভ সঙ্কটের জন্য রফতানির থেকে আমদানি বেশি হওয়ার পাশাপাশি আলোচিত হচ্ছে দেশ থেকে টাকা পাচার ও বিদেশ থেকে অবৈধ পথে দেশে টাকা পাঠানোর বিষয়টি। আর এই কর্মকাণ্ডের সঙ্গে উচ্চারিত হচ্ছে হুন্ডির নাম। বলা হচ্ছে, দেশ থেকে বিদেশে টাকা পাচার এবং বিদেশ থেকে অবৈধভাবে দেশে রেমিট্যান্স ঢুকছে মূলত হুন্ডির মাধ্যমে। এর ফলে সরকার একদিকে বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব থেকে। পাশাপাশি প্রবাসীরা তাদের আয় দেশে পাঠালেও হুন্ডির কারণে তা যোগ হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। সরকারের কোনো পদক্ষেপেই থামছে না হুন্ডির দৌরাত্ম্য। বরং প্রযুক্তির সহায়তা এবং মোবাইল ব্যাংকিংয়ের ফাঁকফোকরে দিন দিন আরও ফুলে ফেঁপে উঠছে হুন্ডির কারবার। নিউজটি পড়তে ক্লিক করুন।
রেপো সুদহার বাড়ালেই কি কমবে মূল্যস্ফীতি?
আবারও রেপো সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৭৫ করা হয়েছে। সুদহার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূল্যস্ফীতি সামাল দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিউজটি পড়তে ক্লিক করুন।
বাংলাদেশের বিশ্বকাপ জার্সির উম্মোচন
আগেই জানানো হয়েছিল, আড়ম্বর অনুষ্ঠানের পরিবর্তে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মোচন করবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিসিবি তাদের ফেসবুক পেজে ডিজিটালি উন্মোচন করেছে টাইগারদের নতুন জার্সি। নিউজটি পড়তে ক্লিক করুন।
পূজা চেরি কোথায়?
টক অব দ্য টাউনে শাকিব-বুবলী। এ জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নাম। বাতাসে গুঞ্জন, শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পূজা! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি। নিউজটি পড়তে ক্লিক করুন।
]]>