বাবরের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল পাকিস্তান


September 23, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed

টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ধীরগতির শুরু নিয়ে গত কয়দিন সমালোচনা কম হয়নি। অনেকে মনে করেন, এই কারণেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেল মুদ্রার উল্টো পিঠ। বাবর-রিজওয়ানের ওপেনিং জুটির কাছেই রীতিমতো হার বরণ করল ইংল্যান্ড।

করাচি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইংল্যান্ডের দেয়া ২০০ রানের টার্গেট পাকিস্তান পেরিয়েছে ৩ বল হাতে রেখে। স্বাগতিকদের জয় ১০ উইকেটে। এ জয়ের ফলে ৭ ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আসল। আগের ম্যাচে ৬ উইকেটে হেরেছিলেন বাবররা।

আরও পড়ুন: কোহলিকে পেছনে ফেলে রেকর্ড বইয়ে রিজওয়ান

জবাব দিতে নেমে শুরুতে ধীর গতিতে খেলতে থাকেন দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভোগা বাবর আজম। এশিয়া কাপে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিকে গিয়ে শুরুর মন্থর গতির ব্যাটিংয়ের অভাব পুষিয়ে দেন এই অধিনায়ক। বাবর তুলে নেন সেঞ্চুরিও। ৬২ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি।

শেষ পর্যন্ত ৬৬ বলে ১১০ রানে অপরাজিত থাকেন পাকিস্তান অধিনায়ক। মোহাম্মদ রিজওয়ান শুরু থেকেই ছিলেন মারকুটে ভঙ্গিতে। তিনি সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি ১২ রানের জন্য। ৫১ বলে তার ইনিংসটিতে ছিল ১১টি চার ও ৫টি ছয়ের মার। শেষ পর্যন্ত বাবর-রিজওয়ান মিলে গড়েন ২০৩ রানের জুটি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা সেরা পাঁচটি জুটির একটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেরা পাঁচ জুটি
রান                                                    পার্টনার
২৩৬                                                 হজরতউল্লাহ জাজাই-উসমান গনি
২২৩                                                 অ্যারন ফিঞ্চ-ডি’আর্কি শর্ট
২২০                                                  ডিলান স্টেইন-শাবাউন দাভিজি
২১৩                                                  লুইস ব্রুস-বালাজি পাই
২০৩                                                 বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান

এর আগে মঈন আলি ও বেন ডাকেটদের বিধ্বসী ইনিংসে ভর করে ৫ উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে আলেক্স হেলস দুর্দান্ত শুরু করলেও ২১ বলে ২৬ রান করে বিদায় নেন দাহানির ওভারে। মালানকে দাহানি ফেরান শূন্য রানে। এরপর ৫৩ রানের জুটি গড়েন ফিলিপ সল্ট ও বেন ডাকেন মিলে। সল্ট প্যাভিলিয়ন ফেরেন ২০ রান করে।

আরও পড়ুন: চূড়ান্ত হল ২০২৩ অ্যাশেজের দিনক্ষণ

বিধ্বসী ডাকেটকে আউট করে পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দেন মেমাহাম্মদ নেওয়াজ। ইংলিশ ব্যাটার ২২ বলে ৭ চারে করেন ৪৩ রান। ৪ উইকেট হারিয়ে ফেললে শুরু হয় মঈন ঝড়। ২৩ বলে দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৫ রানে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন দাহানি ও হারিস রউফ। নেওয়াজ পান এক উইকেট।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url