হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের


September 08, 2022 at 06:19AM
from somoynews.tv | RSS Feed

টি-টোয়েন্টিতে এর চেয়ে খারাপ করা সম্ভব নয়। এবার পাল্টা আক্রমণের পালা। সে লক্ষ্যেই নতুন মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেবেন টাইগাররা। বিশ্বাস টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। অল্প সময় হলেও, শ্রীধরণের ক্রিকেট প্রজ্ঞা মুগ্ধ করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। সুজনের মতে, ক্রিকেটারদের সঙ্গে শ্রীরামে'র যোগাযোগের ক্ষমতা অসাধারণ। এদিকে, বিশ্বকাপের দল ঘোষণার সময় অধিনায়ক সাকিব না থাকলেও কোন সমস্যা হবে না বলে মত টিম ডিরেক্টরের।

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, 'আমরা অনেক নিচে এখন। এর চেয়ে নিচে যাওয়ার জায়গা নেই আমাদের। আমরা এখন জিততে চাই। আমি মনে করি আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। কিন্তু ওই রাস্তাটা সহজ হবেনা...।' 

আরও পড়ুন: কোহলির চেয়েও ভালো আফিফ: সুজন 

টিম ডিরেক্টর অনেকটা সরল মনে, কথাটা বললেও এটাই বাংলাদেশের টি-টোয়েন্টির বাস্তবতা। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে দলটার। তবে, এখনও আশা ছাড়তে রাজি নন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ এই সদস্য। টানেলের শেষ বিন্দুতে এখনো নাকি আলোর রেখা দেখতে পান তিনি।

সে লক্ষ্যেই নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে আবার। তবে, মূল মন্ত্র থাকছে আগেরটাই। ভয়ডরহীন সাহসী ক্রিকেট। যেখানে, প্রথম বলে মারতে গিয়ে কেউ আউট হলে থাকবে না কোন ভৎসর্না, বরং পিঠ চাপড়ে দেয়া হবে ইনটেন্টের জন্য। এ জন্যই এবারের ক্যাম্পটা হবে যে কোনবারের চেয়ে একটু ভিন্ন। গতানুগতিক ফিটনেস আর স্কিল ট্রেনিংয়ে সময় ক্ষেপন না করে, ব্যক্তিগত দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে ক্রিকেটারদের।

খালেদ মাহমুদ বলেন, 'নির্দিষ্ট রোলের অনুশীলন হবে। যাদের যে রোল.... ব্যাটসম্যানরা কখন কি করবে অথবা ফাস্ট বোলাররা কখন কোন বল করবে তাই বুঝিয়ে দেয়া হবে।' 

ডমিঙ্গো গিয়েছেন শ্রীধরণ এসেছেন, কিন্তু সমালোচকদের কাছে খুব বেশি পয়েন্ট পাচ্ছে না এ অদল-বদল। তবে, টিম ম্যানেজমেন্ট রীতিমতো মুগ্ধ টেকনিক্যাল কনসালটেন্টের কাজকর্মে।

খালেদ মাহমুদ বলেন, 'ও (শ্রীধরণ) যেভাবে চিন্তা করে, যেভাবে ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে চায় তা আমি পছন্দ করেছি।'  
বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর। এর মধ্যেই দল দেবে বাংলাদেশও। কিন্তু টিমের সঙ্গে নেই অধিনায়ক। যদিও, তাতে কোন সমস্যা দেখছেন না টিম ডিরেক্টর।

আরও পড়ুন:  শ্রীরামের সবুজ সংকেত পেলে বিশ্বকাপের দল ঘোষণা

সুজন বলেন, 'সাকিব সিপিএল খেলতে গিয়েছে এবং তার সঙ্গে আমরা দুবাইতেই একটা মিটিং করেছি। আর সাকিবের প্রয়োজন পরলে আমরা ভিডিও মিটিংও করতে পারবো।'  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url