দাফনের ২৩ দিন পর ছাত্রদলের সাবেক নেতার মরদেহ উত্তোলন


August 15, 2022 at 05:08AM
from somoynews.tv | RSS Feed

হত্যার অভিযোগে মৃত্যুর ২৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আল মাসুদ সিকদার ওরফে সজল সিকদার (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার মরদেহটি  উত্তোলন করা হয়।

 

সজল সিকদার উপজেলার সোনারামপুরের মৃত মোস্তফা আলী সিকদারের ছেলে এবং আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: দাফনের ১৬ দিন পর কবর খুঁড়ে মরদেহ উত্তোলন

 

এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাংবাদিকদের জানান, সজল সিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে তার আপন ভগ্নিপতি মার্সাল সিকদার ও ভাই বাবুল সিকদারের সঙ্গে সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাস দেড়েক আগে দুই পরিবারের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সজল সিকদার আহত হয়েছিলেন। পাশাপাশি তার কিডনি রোগসহ নানা সমস্যা ছিল। তাই তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। মারামারির ঘটনায় সজল সিকদারের ভাই খোকন সিকদার বাদী হয়ে ভগ্নিপতি মার্সাল সিকদার ও ভাই বাবুল সিকদারসহ আরও কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। 

এরই মাঝে সজল সিকদার চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই মারা যায়। পরে তাকে কবর দেয়া হয়। আদালতের নির্দেশে গত পহেলা আগস্ট থানায় মামলা নথিভুক্ত করা হয়। ওই মামলায় সজল সিকদারকে হত্যার অভিযোগ তুলে ৩০২ ধারা যুক্ত করতে আদালতে আবেদন করেন বাদী খোকন সিকদার।

 

পরে আদালতের নির্দেশে সজল সিকদারের মরদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url