রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যেতে ব্যাংক কর্মকর্তাকে চিঠি!


August 25, 2022 at 05:55AM
from somoynews.tv | RSS Feed

গোপালগঞ্জের কাশিয়ানীতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মো. মফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে জয়নগর শাখার জেষ্ঠ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে সহকর্মীরা মজা করে এমনটা করেছেন বলে জানান ঐ শাখা ব্যবস্থাপক। লিখিত ওই নির্দেশনার কপি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দুজনকে শোকজ করা হয়েছে।


চিঠিতে লেখা হয়েছে, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

আরও পড়ুন: ফরিদপুরে সরকারি ঘরের জন্য ঘুষ: এবার মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


জয়নগর শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) মো. মফিজুর রহমান বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার মজা করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন। তারা দু’জন ব্যাচমেট এবং ব্যাংকের পাশে একই বাসায় থাকেন। এই চিঠি লেখার পরে ওনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে দিয়েছে। সেখান থেকে এ মজা করা চিঠিটি ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’


তিনি আরো বলেন, ‘ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাকার সীল ব্যবহার করে না। তাছাড়া ওই স্বাক্ষর আমার নয়। শাখা ব্যবস্থাপকের বরাত দিয়ে লেখা ও ব্যাংকের সীল ব্যবহার করার জন্য সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামি তিন দিনের মধ্যে তাদের এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে।’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url