প্রাইভেটকারে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা


August 20, 2022 at 05:10AM
from somoynews.tv | RSS Feed

গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের পর গাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে নিহত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের ভাই আতিকুর রহমান বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা দায়ের করেন।


এ দিকে নিহত দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ, র‍্যাব ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে।


এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে নামাজের জানাজা শেষে ময়মনসিংহের ত্রিশালে নিজ গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়।


আরও পড়ুন: শিক্ষক দম্পতির মৃত্যু: যা দেখা গেল সিসিটিভি ফুটেজে


এ দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক তাদের ময়নাতদন্তের প্রতিবেদনে শরীরের অভ্যন্তরে আঘাতের চিহ্ন পেয়েছেন। নিহতদের ফুসফুস ও কিডনিতে জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে। তবে এ আঘাতের চিহ্ন নতুন না পুরাতন তা পরীক্ষা-নিরীক্ষার করতে নমুনা ল্যাবে পাঠানো কথা জানান ফরেনসিক বিভাগের চিকিৎসক সাফি মোহায়মেন।


গত বৃহস্পতিবার ভোরে গাছা থানার বগারটেক এলাকায় নিজস্ব প্রাইভেটকারের ভেতর থেকে ওই শিক্ষক দম্পতির অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url