রাজার সেঞ্চুরি, ভারতের বিপক্ষে আক্ষেপের হার জিম্বাবুয়ের


August 23, 2022 at 06:37AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশের বিপক্ষে সিরিজের টানা দুই ম্যাচে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়েকে সিরিজ জিতেয়েছিল সিকান্দার রাজা। তবে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরির দিনেও জয় পেল না জিম্বাবুয়ে। কারণ এদিন তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ পর্যন্ত মাত্র ১৩ রানে হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

হারারেতে সোমবার (২২ আগস্ট) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবু্য়ের ইনিংস থামে ২৭৬ রানে। সিরিজের সবকটি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ স্বাগতিকরা।

এদিন জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে লড়াইটা একাই চালিয়েছিলেন সিকান্দার রাজা। হাঁকিয়ে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ৯৫ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১১৫ রান। তার ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল ৩টি ছক্কার মার। জিম্বাবুয়ের জয়ের জন্য যখন ৯ বলে ১৫ রান প্রয়োজন তখন এ বিপদজনক ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ভারতকে হার থেকে থেকে রক্ষা করেন শার্দুল ঠাকুর। এর আগে বাংলাদেশের বিপক্ষে রাজার করা পর পর দুটি সেঞ্চুরির ম্যাচে দুটিতেই জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে।

আরও পড়ুন: বিশ্বকাপে কোহলিকে বাদ দেয়ার পক্ষে ইরফান

সে দুই ম্যাচে অবশ্য তাকে সঙ্গ দিয়েছিল যথাক্রমে ইননোসেন্ট কাইয়া ও চাকাভা। কিন্তু এদিন রাজা ছাড়া ব্যাট হাতে ক্রিজে স্থায়ী হতে পারেনি জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সিন উইলিয়ামসের। ৪৬ বল মোকাবিলায় ৪৫ রান আসে তার ব্যাট থেকে। ৭টি বাউন্ডারি হাঁকানো এ ব্যাটারকে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল। ৩৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন ব্রাডি ইভানস।

ভারতের হয়ে ৬৬ রান খরচায় ৩ উইকটে শিকার করেন আবেশ খান। দুটি করে উইকেট শিকার করেন দীপক চাহার, কুলদীপ যাদভ ও অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: সাকিবের নেতৃত্বে এশিয়া ও বিশ্বকাপে আধিপত্য করবে বাংলাদেশ: ওয়াটসন

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করে ভারত। শুভমান গিল ৯৭ বল মোকাবিলায় খেলেন ১৩০ রানের ইনিংস। ১৫ চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে একটি ছক্কার মার। ৬১ বল মোকাবিলায় ৬ চারের সাহায্যে ৫০ করেন ইশান কিশান। ৬৮ বলে ৪০ রান করেন শিখর ধাওয়ান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ৫৪ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ব্রাড ইভানস। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url