নূরে আলমের মৃত্যুতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি

August 04, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
কর্মসূচি অনুসারে, আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এর সঙ্গে ঢাকা মহানগরী ইউনিটসমূহ অন্তর্ভুক্ত থাকবে না। কারণ বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নূরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
একই সাথে ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত সব স্তরের নেতাকর্মীদের নূরে আলমের জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া শনিবার (৬ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে বিএনপির বিক্ষোভ
গেল ৩১ জুলাই ভোলায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন।
পরে গুলিবিদ্ধ হওয়া আব্দুর রহিমকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।