বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২

August 13, 2022 at 05:54AM
from somoynews.tv | RSS Feed
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাশাটি পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম।
আরও পড়ুন: পিরোজপুরে বাসচাপায় ২ গরু ব্যবসায়ী নিহত
পুলিশ জানায়, শেরপুরের নকলা থেকে আসা একটি বাস শেরপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মিজান মিয়া নামে একজন মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঞ্জুরুলের মৃত্যু হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।