ফিশিং বোট মায়ের দোয়ার ২০ জেলে উদ্ধার


August 21, 2022 at 05:48AM
from somoynews.tv | RSS Feed

বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং ‘বোট মায়ের দোয়াকে’ উদ্ধার করেছে নৌবাহিনীর জাহাজ গোমতী। ফিশিং বোটের ২০ মাঝি-মাল্লাকে (জেলে) জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) রাতে খুলনা অঞ্চলের বিএনএস গোমতীর অধিনায়ক কমান্ডার আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: উত্তাল বঙ্গোপসাগর, সতর্কতা-জলোচ্ছ্বাসের শঙ্কা

সমুদ্রবন্দরগুলোতে দেয়া সতর্কবার্তায় বলা হয়, গভীর স্থল-নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে নিখোঁজ শতাধিক জেলে উদ্ধার করা হয়েছে। সুন্দরবনসহ বিভিন্ন চর থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে। সাগরে এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে জেলে-মালিক সমিতির ট্রলারগুলো। তাই ঘাটে স্বজনদের খোঁজে এসে অপেক্ষা করছেন অনেকে।

সুন্দরবনসহ বিভিন্ন চর থেকে জেলে মালিক সমিতির সহযোগিতায় তাদের উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

ট্রলার ডুবির ঘটনায় বেঁচে ফেরা জেলেরা জানান, শুক্রবার ভোরে হঠাৎ করেই জড়ো হাওয়া শুরু হয়। এতে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে টিকে থাকতে না পেরে তীরে ফিরতে শুরু করেন তারা। কিন্তু তীরে ফেরার পথেই ঢেউয়ের তোড়ে কোনো কোনো ট্রলার উল্টে যায়, আবার সাগরের পানি ঢুকে বিকল হয়ে যায় কোনো কোনো ট্রলার। এসময় সাগরে ভাসতে ভাসতে সুন্দরবনসহ বিভিন্ন চরে গিয়ে আশ্রয় নেয় অনেকে।

আলিপুর জেলে মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, শতাধিক জেলে উদ্ধার হলেও এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে উদ্ধারে কাজ করছে আলিপুর জেলে মালিক সমিতির দুটি ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার জন্য নেয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে।

এছাড়াও নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলেছে ভারতে। এসব জেলেদের দেশে ফিরে আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন স্বজনরা।

বঙ্গোপসাগরে জড়ের কবলে পড়ে ডুবে যায় পটুয়াখালীর ১২টি ট্রলার। এছাড়াও নিখোঁজ হয় ১৫ থেকে ২০ ট্রলার। এসব ট্রলারে থাকা দুই শতাধিকের মতো জেলে নিখোঁজ ছিল।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url