পরিত্যক্ত ঘরে প্লাস্টিকের বস্তায় মিলল সাড়ে ৫ কোটি টাকার মাদক


August 19, 2022 at 05:45AM
from somoynews.tv | RSS Feed

কক্সবাজারের টেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী আমতলী ঘোনা এলাকায় এ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।


আটক মাদক কারবারির নাম জামাল হোছন (২৭)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজিবি চেকপোস্ট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।


টেকনাফ থানার ওসি মো. হাফিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী আমতলী এলাকায় জনৈক ব্যক্তির বাড়ীতে মাদকের বড় একটি চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়ীটি ঘেরা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন লোক কৌশলে পালিয়ে যায়।


আরও পড়ুন: পুলিশ হেফাজতে মারা যাওয়া ব্যক্তির পেটে ৩৫ ইয়াবা


'পরে জনৈক আবুল কালাম ড্রাইভারের বাড়ীটিতে তল্লাশির এক পর্যায়ে পরিত্যক্ত ঘরে ভিতরে প্লাস্টিকের একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ২০ হাজার ইয়াবা। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।'


আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url