শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ছুরিকাঘাতে আহত যুবক

August 26, 2022 at 06:49AM
from somoynews.tv | RSS Feed
নাটোর সদর উপজেলার চক আমহাটি এলাকায় শশুড় বাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিব( ২৭) নামের এক যুবক।
আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাকিব পার্শ্ববর্তী তালতলা হাফরাস্তা এলাকার বাসিন্দা।
আহত রাকিবের পিতা আলী আশরাফ জানান, বৃহস্পতিবার( ২৫ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে শ্বশুর বাড়িতে যায় রাকিব। শ্বশুর বাড়িতে প্রবেশ কারার মুহূর্তে গেটের সামনে কয়েকজন যুবক তাকে ডেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ইউনিয়ন-পরিষদ-থেকে-যুবকের-ঝুলন্ত-মরদেহ-উদ্ধার
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়। রাকিবের অবস্থা আশংকা জনক হওয়ায় তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন জানান, হামলাকারীদের শনাক্ত করে আটক করতে অভিযান চলছে।