হঠাৎ কয়েল কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ


August 20, 2022 at 06:03AM
from somoynews.tv | RSS Feed

কিশোরগঞ্জের ভৈরবে একটি কয়েল কারখানায় ডায়ার (এক ধরনের মেশিন) বিস্ফোরণের আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার পর শহরের পঞ্চবটি এলাকায় ওই কয়েল কারখানায় ডায়ার মেশিন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।


দগ্ধরা হলেন- দ্বিন ইসলাম, মাসুম, শাহিন ও সাকিব।


দগ্ধ শ্রমিক সাকিব বলেন, হঠাৎ ডায়ার মোটর বিস্ফোরণ হয়ে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে আমরা ৪ শ্রমিক দগ্ধ হয়েছি।


আরও পড়ুন: আগারগাঁওয়ে রেস্টুরেন্টে আগুনে দগ্ধ ২


আল-সেফা হাসপাতালের পরিচালক ডা. এবি সিদ্দিক বলেন, সন্ধ্যার পর আমাদের এখানে তিন রোগী আসেন। তাদের শরীর আগুনের হিটে কালো আকার ধারণ করেছে এবং মাথার চুল পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মকবুল হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তার আগে বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url