প্রথম দিনে ইংলিশদের বাঁচিয়ে দিলো বৃষ্টি


August 18, 2022 at 06:05AM
from somoynews.tv | RSS Feed

লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রথম দিনেই প্রোটিয়া পেসারদের দাপটে চূর্ণ-বিচূর্ণ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। বৃষ্টির কারণে প্রথম দিনে হয়েছে কেবল ৩২ ওভার। তাতেই ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্টোকসের দল। দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন এখন পর্যন্ত লড়ে যাওয়া ওলি পোপ ও স্টুয়ার্ট ব্রড।

এর আগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সাফল্যের মুখ দেখে প্রোটিয়ারা। অ্যালেক্স লিসকে কাইল ভেরেনের ক্যাচ বানিয়ে ফেরান কাগিসো রাবাদা।

আরও পড়ুন: বাজবলে প্রোটিয়া বধের স্বপ্ন দেখছে ইংল্যান্ড 

আরেক ওপেনার জ্যাক ক্রলিকেও মাত্র ৯ রানে সাজঘরের পথ দেখান সেই রাবাদ। এ দফায় ক্যাচ ধরেন এইডেন মার্করাম। দলের রান ৫০ হবার আগেই ফেরেন চারে নামা জো রুট। ৮ রান করা রুটকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মার্কো জানসেন।

এদিকে ফর্মের তুঙ্গে থাকা জনি বেয়ারস্টো খুলতেই পারেননি রানের খাতা। নরকিয়ার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েন ইংলিশরা।

তবে তিনে নামা ওলি পোপ সতীর্থদের যাওয়া আসার মিছিল দেখলেও ব্যাট হাতে ছিলেন অবিচল। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে গড়েন ৪৫ রানের জুট। ৩০ বলে ২০ রান করা স্টোকসকে ফিরিয়ে সে জুটি ভাঙেন নরকিয়া। বৃষ্টি বাগড়ায় দিনের খেলা শেষ হবার কিছু আগে সাজঘরের পথ ধরেন বেন ফোকসও। ৬ রান করা ফোকসকে বোল্ড করেন নরকিয়া।

আরও পড়ুন: বড় ধাক্কা উইন্ডিজ দলে, ছিটকে গেলেন ৩ ক্রিকেটার

৮৭ বলে ৬১ রান করে অপরাজিত আছেন ওলি পোপ। কোন রান না করা স্টুয়ার্ট ব্রড কাল তার সঙ্গে ব্যাট করতে নামবেন। প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট পেয়েছেন নরকিয়া। দুই উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url