মুন্সীগঞ্জে ঘরে ঢুকে প্রবাসীর হাত-পায়ের রগ কাটল ওরা


August 24, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে বসতঘরে ঢুকে বাবুল গাজী (৩২) নামে সাইপ্রাস প্রবাসী যুবকের হাঁত ও পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত বাবুলের চিৎকারে প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত বাবুল বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। ছয় মাস হলো দেশে এসেছি। কিন্তু গ্রামে থাকতাম না। সকালে গ্রামে আসছিলাম। আমার ভিসা হয়ে গেছে, আবার চলে যাব। বিদেশে চলে যাব বলে ঘর বিক্রি করছিলাম। তাই ঘরের ভিতর বৈদ্যুতিক তার খোলার কাজ করছিলাম। এ সময় মই উপরে থাকা অবস্থায় খাসকান্দি গ্রামের মামুন হাওলাদারসহ ৮-১০ জন হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাকে কুপিয়ে জখম করেছে।

আরও পড়ুন: গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

বাবুলের স্ত্রী মিতু আক্তার বলেন, হামলাকারী মাসুদ ও বাঁধন নামের দুজনকে আমরা চিনতে পেরেছি।

বাবুলের বড় ভাবি সাকিনা বেগম বলেন, উদ্ধার করে হাসপাতালে নিয়ে আশার সময় হামলা করে মাসুদ আমাদের সিএনজিটি মাঝ পথে অনেকক্ষণ আটকে রাখে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, তার হাত ও পায়ের রগ কাটা ছিল। এ ছাড়া পায়ের হাড় ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবদমানা দুই গ্রুপের বিরোধের কারণেই এটি ঘটেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url