ভোলায় সাগরে ২ ট্রলারডুবি, নিখোঁজ ৮


August 10, 2022 at 06:19AM
from somoynews.tv | RSS Feed

ভোলার ঢালচরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে ২৫ মাঝি-মাল্লা নিয়ে দুটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৮ জেলে নিখোঁজ রয়েছেন।

চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ঢালচর ঘাটের আবুল কালাম মাঝির ট্রলারটি ১২ জন জেলেসহ ডুবে যায় যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে গেছে। 

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকায় মো. ইউসুফ মাঝির আরেকটি ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারের ১৩ মাঝি-মাল্লার মধ্যে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৮ জনের সন্ধান মেলেনি। তবে নিখোঁজদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 


আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ


মাছঘাট সূত্রে জানা যায়, গত কয়েক দিনে ভোলার বিভিন্ন ঘাট থেকে সহস্রাধিক ট্রলার সাগর ও সাগরকূলে মাছ ধরতে গেছে। দুটি ট্রলারডুবি ছাড়া আর কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।


চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার জানিয়েছেন, আমরা ট্রলারডুবির খবর পেয়েছি। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url