জনবল নেবে সিপিডি


August 14, 2022 at 05:36AM
from somoynews.tv | RSS Feed

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গবেষণা সংস্থাটি রিসোর্স মোবিলাইজেশন অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: রিসোর্স মোবিলাইজেশন অ্যাসোসিয়েট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান বা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থা/গবেষণা প্রতিষ্ঠানে রিসার্চ, প্রজেক্ট ডেভেলপমেন্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বেতন: মাসিক ৫৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আরও পড়ুন: ফুডপান্ডায় ম্যানেজার পদে চাকরির সুযোগ 

আবেদন যেভাবে করতে হবে:

আগ্রহী প্রার্থীদের career@cpd.org.bd ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময় আগামী ২১ আগস্ট ২০২২।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url