জ্বালানি সাশ্রয়ে শুক্রবার যানবাহন বন্ধ রাখবে ডিএনসিসি


August 23, 2022 at 12:11AM
from jagonews24.com | rss Feed

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি শুক্রবার নিজেদের যানবাহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২২ আগস্ট) ডিএনসিসির পরিবহন শাখা থেকে এক অফিস আদেশ জারি করা হয়। তবে অত্যাবশ্যক জরুরি সেবা সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে।

গত ২৫ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এক অফিস আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে দেওয়া যাবে না, কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা করে বন্ধ রাখা যেতে পারে। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি-বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

এদিকে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এরইমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রয়োজনীয় বাতি ছাড়া সব বন্ধ থাকছে। এসিও বন্ধ থাকছে। যেসব কক্ষের এসি একান্ত প্রয়োজনে চালাতে হচ্ছে সেগুলোর তাপমাত্রা ২৫ এর নিচে নামানো হচ্ছে না।

এমএমএ/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url