রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক নিহত


August 12, 2022 at 12:19AM
from jagonews24.com | rss Feed

রাজধানীর ডেমরায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. মজনু মিয়া (৫০)। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ডেমরার ধার্মিকপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী মজনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বালির মধ্যে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী মজনু গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মজনু ডেমরা কোনাপাড়া এলাকার মোখলেসুর রহমানের ছেলে। তবে এখনো তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এমকেআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url