অফিসে কাজের সময় ঘুম পেলে হতে পারেন হাইপারসোমনিয়ার শিকার!


July 17, 2022 at 05:03AM
from somoynews.tv | RSS Feed

ঘুম সংক্রান্ত এক জটিল রোগ হাইপারসোমনিয়া। শতকরা ৫ ভাগ মানুষ এই রোগের শিকার হন। জটিল এ রোগটি আপনার শরীরে বাসা বাঁধলে দিনের বেলা আপনার ঘুমের অনুভূতি থাকবে ব্যাপক।

হাইপারসোমনিয়া হলো এমন একটি রোগ যাতে আক্রান্ত হলে কোনও মানুষ দিনের বেলা বেশিক্ষণ জেগে থাকতে এবং সতর্ক থাকতে পারেন না।

তাই এই ব্যাধিটি শুধু কর্মজীবনই নয়, ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনেও ব্যাঘাত ঘটায়। স্বাভাবিক জীবনকে করে তোলে চ্যালেঞ্জ নির্ভর।

আরও পড়ুন: অতিরিক্ত ঘাম, যেসব বড় অসুখের লক্ষণ হতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের তুলনায় নারীদের এই রোগে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ রোগে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সাধারণত ১৭ থেকে ২৪ বছর বয়সী নারী পুরুষ উভয়েরই।

হাইপারসোমনিয়ার উপসর্গ 

১. দিনের বেলা অতিরিক্ত ঘুম
২. সকালে ঘুম থেকে উঠতে অসুবিধা হওয়া বা দিনেরবেলা ঝিমুনির পর বিভ্রান্ত বোধ হওয়া
৩. উদ্বেগ, বিরক্তি
৪. এনার্জির ঘাটতি
৫. অস্থিরতা
৬. মনোনিবেশের অভাব
৭. মাথাব্যথা
৮. ক্ষুধামান্দ্য
৯. দুঃস্বপ্ন

হাইপারসোমনিয়া মোকাবিলার উপায়

১. প্রতি রাতে একই সময়ে ঘুমান।
২. ঘুমানোর কয়েক ঘন্টা আগে ক্যাফেইনযুক্ত পণ্য যেমন কফি, কোলা, চা, চকলেট ইত্যাদি খাবেন না।
৩. ঘুমানোর আগে অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন।
৪. শোবার সময় তামাক এবং নিকোটিনযুক্ত পণ্য এড়িয়ে চলুন।
৫. স্থূলতা কমানোর চেষ্টা করুন।
৬. খাবার ও ওষুধ গ্রহণে মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ।

আরও পড়ুন: কোন উপসর্গ জানান দেবে শরীরে আরও বিশ্রাম প্রয়োজন

অনেকেই হাইপারসোমনিয়া রোগটিকে আলস্য বা অলসতা বলে মনে করেন। তাই এই রোগের উপসর্গগুলো নিজে জানুন এবং অপরকে জানান। রোগে আক্রান্তের পর রোগটি নিরাময়ের জন্য চিকিৎসকের প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। এ রোগ মোকাবিলায় নিতে পারেন মনোবিজ্ঞানী বা কাউন্সেলিংয়ের  সাহায্য।

সূত্র: আজ তাক বাংলা  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url