বৃষ্টির কারণে শেষ ম্যাচেও টসে বিলম্ব


July 07, 2022 at 11:19PM
from jagonews24.com | rss Feed

প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টির বাগড়া ছিল। শেষ টি-টোয়েন্টি ম্যাচেও একই অবস্থা। বৃষ্টির কারণে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হতে বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ সময় রাত ১১টায় টস হওয়ার কথা। কিন্তু ম্যাচ শুরুর আগেই খারাপ আবহাওয়া এবং বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে ওঠে। যদিও অনেক আগে বৃষ্টি বন্ধ হয়েছে এবং সময়মত মাঠও প্রস্তুত করা হয়েছে খেলার জন্য।

কিন্তু আম্পায়াররা একবার পর্যবেক্ষণ করবেন মাঠ সত্যি তৈরি কি না। এরপরই তারা সিদ্ধান্ত দেবেন কখন টস হবে এবং কখন খেলা শুরু হবে। আপাতত, আকাশ পরিষ্কার থাকলেও সবাই টসের অপেক্ষায়।

গায়ানায় আজ সকাল থেকেই তুমুল বৃষ্টি। তবে দুপুর হতে না হতেই বৃষ্টি থেমে রোদের দেখা মেলে এবং আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে। ক্রিকইনফোর রিপোর্টে বলা হচ্ছে, প্রভিডেন্স স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো। বৃষ্টি থাকার কয়েক ঘণ্টার মধ্যে মাঠ খেলার জন্য প্রস্তুত হয়ে যায়।

যদিও বেশি বৃষ্টি হওয়ার কারণে আউট ফিল্ড অনেকটাই ভেজা। আম্পায়াররা পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত দেবেন, কখন টস হবে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে বাংলাদেশ ১৪ ওভার ব্যাটিং করতে পারলেও বৃষ্টির কারণে ম্যাচ থেকেছে অমিমাংসিত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে।

আইএইচএস/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url