সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ


July 13, 2022 at 06:06AM
from somoynews.tv | RSS Feed

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদি হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ছাত্রী। কয়েক বছর আগে মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুন (২২)। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এক বছর ধরে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন মামুন। 

সবশেষ গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা করেন মামুন। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন দ্রুত পালিয়ে যান। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা তাদের বিয়ে দেবে বলে কালক্ষেপণ করেন। এরপর তারা বিভিন্নভাবে ভুক্রভোগীর পরিবারকে হুমকি দিতে থাকেন। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে।

আরও পড়ুন: কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, যুবলীগ নেতাসহ আটক ৪

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url