টাইগারদের দরকার ১৭৯, তাইজুলের দখলে ৫ উইকেট


July 17, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed

দুই বছর পর দলে ফেরাটা স্মরণীয় করে রাখলেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারের দশম ওয়ানডে খেলতে নেমে গায়ানায় তাণ্ডব চালিয়ে এই বাঁহাতি শিকার করেছেন পাঁচ উইকেট। তাতে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ শেষ ১৭৮ রানেই।

তাইজুল-মুস্তাফিজ মিলে বোলিংয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়ক নিকোলাস পুরান ও এই ম্যাচেই প্রথম খেলতে নামা কিসে কার্টি মিলে দারুণ প্রতিরোধ গড়ে তুলে ওয়েস্ট ইন্ডিজকে শতরানের নিচে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে বাঁচান। দুজনের ৬৭ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ বাঁচে বড় লজ্জার হাত থেকে। কিন্তু নাসুম আহমেদ কার্টিকে বাধ্য করেন টাইগার দলপতি তামিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে। ৩৩ রানে ফেরেন কার্টি।

ক্রিজে আসা নতুন ব্যাটার রোভম্যান পাওয়েলকে দেখে মনে হচ্ছিল ছন্দে আছেন। কিন্তু বাংলাদেশকে দুশ্চিন্তামুক্ত করেন তাইজুল। টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচ শুরু করা তাইজুল ফের বোলিংয়ে এসেই ফেরালেন ১৮ রান করা পাওয়েলকে।

আরও পড়ুন:টাইগারদের দুশ্চিন্তা কমালেন নাসুম

কার্টি ও পাওয়েলের বিদায়ের পর অধিনায়ক পুরান নিঃসঙ্গ যোদ্ধার মতো সংগ্রাম চালিয়ে যান। তাইজুলের বলে আউট হওয়ার আগে ১০৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৪টি চার ও দুটি ছক্কার।

এই ম্যাচে ক্যারিবীয়দের ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছেন দুই বছর পর দলে ফেরা তাইজুল ইসলাম। নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের দশম ওয়ানডে খেলতে নামা তাইজুল। টানা দুই ওভারে  প্রতিপক্ষের দুই ব্যাটারকে ফেরানো বাঁহাতি পরে শিকার করেন আরও তিন উইকেট।

তার সঙ্গে জুটি বেঁধে বল করতে আসা মুস্তাফিজও তুলে নিয়েছেন উইকেট। বাঁহাতি এই স্পিনার নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফেরান ওপেনার ব্রেন্ডন কিংকে। এই বাঁ-হাতির বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে তিনি করেন ৮ রান। জ্বলে উঠে  আগের দুই ম্যাচে তেমন কিছু করতে না পারা কাটার মাস্টার মুস্তাফিজ  নিজের তৃতীয় ওভারে  ফিরিয়ে দেন চার রান করা শামারাহ ব্রুকসকে।

আরও পড়ুন:পুরান-কার্টির ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে ক্যারিবীয়রা

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বলার মতো রান পেয়েছেন আর একজনই। শেষ দিকে বড় শট খেলে ২২ বলে ১৯ রান করেন রোমারিও শেফার্ড। একটি করে চার ও ছয় মারেন তিনি।

এদিন তাইজুলের ঘূর্ণির কোনো জবাবই জানা ছিল না ক্যারিবীয়দের কাছে। ১০ ওভার বল করে ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। ব্রেন্ডান কিংকে দিয়ে শিকার শুরু করা তাইজুল থেমেছেন ক্যারিবীয় অধিনায়ক পুরানকে ফিরিয়ে। মাঝখানে নিয়েছেন শাই হোপ, পাওয়েল, কিমো পলের উইকেট।

আগের দুই ম্যাচে এক উইকেট পাওয়া মুস্তাফিজ আজ পেয়েছেন দুই উইকেট। দারুণ মিতব্যয়ী ছিলেন তিনি। নাসুমও পেয়েছেন ২ উইকেট। বাকি উইকেটটি  মোসাদ্দেক হোসেনের দখলে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url