দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন

July 29, 2022 at 06:09AM
from somoynews.tv | RSS Feed
দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাত ১১টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গেল ২১ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অমিত হাবিবকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকেই তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
দেশ রূপান্তরে যোগ দেওয়ার আগে তিনি দৈনিক কালের কণ্ঠ, সমকাল ও যায় যায় দিন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব।
আরও পড়ুন: রাজধানীতে পুলিশের রেকার গাড়ির চাপায় স্কুলছাত্র নিহত
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান সাংবাদিক অমিত হাবিব। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে কর্মরত থাকা অমিত হাবিব দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় তা ছেড়ে দেশে ফিরে আসেন। পরের বছর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি।
]]>