বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত


July 09, 2022 at 05:43AM
from somoynews.tv | RSS Feed

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ২০ জন।

শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালীতে এ ঘটনা ঘটে।


নিহতের নাম আমির হোসেন (৩৫)। তিনি টেংরাখালী গ্রামের আবুল সরকারের ছেলে।


জানা গেছে, সন্ধ্যায় রমজাননগর ইউনিয়নের বর্তমান ৮নং ইউপ সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের সমর্থকদের মধ্যে  এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বারী গ্রুপের সদস্য আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের আহত ২০ জনকে শ্যামনগর  উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মূর্শেদ বলেন, সংঘর্ষে এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানি না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url