মেলেনি ট্রেনের টিকিট, লোকাল বাসই ভরসা অর্ধশতাধিক পোশাকশ্রমিকের


July 07, 2022 at 11:58PM
from jagonews24.com | rss Feed

কাজের জন্য সময় মতো ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারেননি। পরবর্তীতে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে গিয়ে অতিরিক্ত দামেও মেলেনি টিকিট। একপর্যায়ে কোনো উপায়ন্ত না পেয়ে মিরপুর থেকে মতিঝিলগামী বিজয় পরিবহনের একটি বাসে করে রংপুরে গেলেন অর্ধশতাধিক পোশাকশ্রমিক। যারা প্রত্যেকেই মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে মিরপুর ১২ নম্বর সেকশনের ‘সি’ ব্লক এলাকায় বিজয় পরিবহনের বাসটিতে যাত্রী নিতে দেখা গেছে। রাত ৯টায় রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলে, সাড়ে ৯ টার দিকেও বাসটিকে যাত্রী নিতে দেখা গেছে।

সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিটপ্রতি তারা ৮০০ টাকা করে দিয়েছেন। গাড়িতে নির্ধারিত আসন সংখ্যার চেয়েও বেশি যাত্রী রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বাসের কন্ডাক্টর ও চালক কোনো মন্তব্য করতে চাননি।

শাহজাহান নামে একজন জানান, আমাদের একজন এ বাসটি কন্টাক্টে (ভাড়ায়) নিয়েছে। এ বাসে আমার পাঁচ বন্ধু যাচ্ছে। যানজট না থাকলে তারা ভালো থাকলে সকালেই পীরগঞ্জ পৌঁছাবে। তা না হলে দুপুর লাগবে পৌঁছাতে।

শাহিদা নামে এক পোশাকশ্রমিক জানান, ঈদের সময় রংপুরের ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে যায়। তাও টিকিট পাওয়া যায় না। এ জন্য ছোটভাইকে এখন পাঠিয়ে দিলাম। আমি শনিবার যাবো।

ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (৫ জুলাই) সড়ক ও রেলপথে ছিল ঈদযাত্রার প্রথমদিন।এদিন ঢাকার বেশিরভাগ বাসটার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সেভাবে ভিড় দেখা যায়নি।

আর বুধবার (৬ জুলাই) কমলাপুর স্টেশনে ঈদে বাড়ি ফেরার অগ্রিম টিকিটের বিক্রির শেষদিনেও টিকিটপ্রত্যাশীদের ভিড় দেখা যায়। বাসে অতিরিক্ত ভাড়ার অভিযোগও করেছেন কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার ট্রেন ও বাসে করে যাত্রীদের ঢাকার বাইরের জেলাগুলোতে যেতে দেখা গেছে।

এসএম/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url