পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ উল্টে নিহত ২

July 18, 2022 at 05:12AM
from somoynews.tv | RSS Feed
পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকঅ্যাপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর একজনসহ মোট চারজন আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে।
আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে পদ্মা সেতুর ১৪ নং পিলারের সামনে ঢাকাগামী একটি খালি একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকঅ্যাপ ভ্যান উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এছাড়া গুরুত্বর একজনসহ মোট চারজন আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন লিকেজ, ট্রাকে আগুন
তিনি জানান, পিকঅ্যাপ ভ্যানটি উদ্ধার করার জন্য প্রথমে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিলো। পরে জাজিরা প্রান্ত থেকে একটি রেকার আসার কারণে দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আর যান চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতুর উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়েছে।