হবিগঞ্জে হাওরে নৌকাডুবে চার নারীর মৃত্যু

July 14, 2022 at 06:39AM
from somoynews.tv | RSS Feed
হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবে চার নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার রাওয়াইল হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।
পুলিশ জানায়, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকায় বাহুবলের স্নানঘাট গ্রাম থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন শিশুসহ ৮ নারী। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে ঘূর্ণিঝড়ে ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে চার নারী মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
এসময় পার্শ্ববর্তী একটি নৌকার লোকজন শিশুসহ চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি জানান, এ ঘটনায় চারজন নারীর মৃত্যু হয়েছে। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।