গান শোনাচ্ছেন মাহফুজুর রহমান


July 10, 2022 at 10:53PM
from jagonews24.com | rss Feed

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান শুরু হয়েছে। রোববার (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় শুরু হয় এ অনুষ্ঠান।

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান। গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং মাহফুজুর রহমান নিজে।

গানগুলোর শিরোনাম হলো- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি।

এটিএন বাংলার স্টুডিওতে চিত্রায়িত হয়েছে গানগুলো।

প্রতি বছরই সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা। আর সে কারণেই তার গানের সঙ্গে যুক্ত হওয়া।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে টিভিতে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।

জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url