বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে বিজেআরআই


July 24, 2022 at 05:42AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডে ১৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ১২ বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ বিএসসি (টেক)/ এমএস/ এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১০টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
বয়স: সর্বনিম্ন ৪২ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

আরও পড়ুন: এক লাখের বেশি বেতনে কক্সবাজারে চাকরি 

২. পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ৬
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ সাত বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ বিএসসি (টেক)/ এমএস/ এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে অবদানসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
বয়স: সর্বনিম্ন ৩৯ বছর
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

৩. পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ৮
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ১২ বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ বিএসসি (টেক)/ এমএস/ এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিনটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকারযোগ্য।
বয়স: সর্বনিম্ন ৩৫ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২০২২ সালের ৮ জুলাই উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত আবেদনের মডেল ফরমে আবেদন করতে হবে। আবেদনের মডেল ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এ লিংক বিজেআরআইয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এই আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। প্রার্থীদের ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম (এনএআরএস) নীতিমালা/ মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে। সে পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যায়ন ফরম চার প্রস্থ (সংযোজনীসহ) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। নির্দিষ্ট মূল্যায়ন ফরম বিজেআরআইয়ের ওয়েবসাইট এবং বিএআরসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি

আবেদনকারীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা-১২০৭।

আবেদনের সময় সীমা রোববার ২৪ জুলাই থেকে ২২ আগস্ট ২০২২ পর্যন্ত।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url