অল্পের জন্য প্রাণে বাঁচলেন গোপালগঞ্জের ডিসি

July 23, 2022 at 06:28AM
from somoynews.tv | RSS Feed
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সরকারি জিপ। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা।
শুক্রবার (২২ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সমষপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। তার সঙ্গে সরকারি জিপে আরও কয়েকজন ছিলেন। এ সময় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাস তার জিপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে জেলা প্রশাসকের গাড়ির পেছনের অংশ ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।
আরও পড়ুন: কম্বল নিয়ে বাড়ি বাড়ি গেলেন জেলা প্রশাসক
হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনায় জিপটি ক্ষতিগ্রস্ত হলেও গাড়ির আরোহীরা সবাই সুস্থ আছেন। পরে ক্ষতিগ্রস্ত জিপটি নিয়েই জেলা প্রশাসক ঢাকায় পৌঁছান।