শেরপুরের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী আটক

July 20, 2022 at 05:45AM
from somoynews.tv | RSS Feed
শেরপুরের নালিতাবাড়ীতে সমেলা খাতুন (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোল্লারপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে স্বামী সুজাত আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জানা গেছে, প্রায় এক বছর আগে গোল্লারপাড় গ্রামের কাসু মিয়ার ছেলে সুজাত আলীর সঙ্গে সমেলার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই কলহ লেগে থাকতো। সোমবার দিবাগত রাতেও উভয়ের মাঝে কলহ বাঁধে। একপর্যায়ে মধ্যরাতে সমেলার স্বামী সমেলাকে আশংকাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। শেরপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সমেলাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্বামীকে-ফিরে-পেতে-গায়ে-কেরোসিন-ঢেলে-গৃহবধূর-আত্মহত্যা
স্বামী সুজাত আলী পুলিশকে জানায়, উভয়ের ঝগড়ার পর তার স্ত্রী সমেলা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে নিজেই স্ত্রীকে হাসপাতালে নামিয়ে দেন।
তবে সমেলার পারিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সুজাত আলী সমেলাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, সমেলার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সমেলার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সুজাতকে আটক করে মামলার প্রস্তুতি চলছে।
]]>