ইভ্যালির গ্রাহকদের গালাগালি বন্ধ করতে বললেন মিলন


July 02, 2022 at 04:54AM
from somoynews.tv | RSS Feed

ইভ্যালির পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন ই-কমার্স প্রতিষ্ঠানটির গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখুন। কোম্পানি বাঁচানোর চেষ্টা করছি। আপনারা যেন পণ্য অথবা টাকা ফেরত পান, সেই চেষ্টা করছি।

ইভ্যালির বর্তমান বোর্ডের সদস্যদের সংবাদ সম্মেলনের খবরে শুক্রবার (১ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহকরা এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।

তিনি বলেন, দুই বছর টাকা পাবেন না। আস্থা রাখুন। কোম্পানি বাঁচলে ব্যবসা চলবে। কোম্পানি না বাঁচলে টাকা ফেরতের বন্দোবস্ত করা হবে। ধৈর্য ধরুন, ফেসবুকে গালাগালি বন্ধ করুন।

এর আগে ইভ্যালির অডিটের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে  ইভ্যালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি মানিক বলেন, চলতি মাসের শেষ নাগাদ ইভ্যালির অডিটের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: ইভ্যালির কাছে ২৫ কোটি টাকার পণ্য রয়েছে

তিনি আরও বলেন, এক পাসওয়ার্ডেই আটকে আছে ইভ্যালির গ্রাহকদের অর্থ। বারবার ধরনা দিয়েও ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের কাছ থেকে পাসওয়ার্ড উদ্ধার করতে পারেনি পরিচালনা পর্ষদ। মূল সার্ভার সচল না হলে গেটওয়েতে থাকা ২৫ কোটি টাকা ছাড় করবে না ব্যাংকগুলো। পাওনাদারদের তথ্য না পাওয়ায় ২৫ কোটি টাকার পণ্য থাকলেও তা দেয়া যাচ্ছে না।

উল্লেখ্য, প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিন বর্তমানে কারাগারে আটক আছেন।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url