দেবের ‘প্রজাপতি’র শুটিং শুরু, মুক্তি বড়দিনে

July 06, 2022 at 04:52AM
from somoynews.tv | RSS Feed
কদিন আগেই টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেব ঘোষণা দিয়েছিলেন তার নতুন সিনেমা ‘প্রজাপতি’-র। ছবির গল্পের পাশাপাশি কাস্ট লিস্টে থাকছে বড় চমক। এ ছবির হাত ধরে টলিউডে অভিষেক হতে যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যের।
অবশেষে সিনেমার শুটিং শুরু করেছেন দেব। মঙ্গলবার (৫ জুলাই) সকাল থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এমনই জানিয়েছেন অভিনেতা। সেই সঙ্গে ছবি মুক্তির তারিখও জানিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী বড়দিনেই মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন: পুরুষ বন্ধুর সঙ্গে ফের ভাইরাল শ্রাবন্তী!
ছবিতে চমক হিসেবে থাকছে ৪৬ বছর পর মৃগয়া জুটি ফিরছে বড় পর্দায়। মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর জুটিকে দেখা যাবে ‘প্রজাপতি’ সিনেমায়। জানা গেছে, সিনেমায় দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন মিঠুন। বাবা-ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রযোজনায় মুক্তি পাবে সিনেমা। চলতি বছরের সরস্বতী পুজায় এ ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব।