সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ২৫ হাজার কোটি টাকার তহবিল


July 19, 2022 at 11:23PM
from jagonews24.com | rss Feed

কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ২৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন।

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ তহবিল বরাদ্দের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়, দেশের সিএমএসএমই খাতে নিয়োজিত উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করা সম্ভব হলে তা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে আরও গতিশীল করবে।

এতে আরও বলা হয়, সে লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদেরকে অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। স্কিমটির নাম হবে ‘সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’।

তিন বছর মেয়াদি এ তহবিলের সুদহার হবে ৭ শতাংশ। ২৫ হাজার কোটি টাকার এ তহবিল আবর্তনশীল হিসেবে পরিচালিত হবে। প্রয়োজনে তহবিলের পরিমাণ বৃদ্ধি করা হবে।

সিএমএসএমই উদ্যোক্তারা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার পাবেন। এ তহবিল থেকে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং যেকোনো দুর্যোগে (নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস, কোভিড-১৯ এর ন্যায় অতিমারি) ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন।

বিতরণকৃত মোট ঋণের ন্যূনতম ৭৫ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এবং সর্বোচ্চ ২৫
শতাংশ মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে হবে। এ স্কিমের আওতায় বিতরণকৃত মোট ঋণের ন্যূনতম ৭০ শতাংশ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবসা খাতে দিতে হবে।

ইএআর/এমপি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url