জাফলংয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

July 13, 2022 at 05:44AM
from somoynews.tv | RSS Feed
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাহিদুল ইসলামের (১৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার তার মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া মাহিদুল ইসলাম নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: সড়কের পাশে যুবকের মরদেহ
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়দের ১২ সদস্যের একটি দল নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন। সেখানে আসার পর দুপুর ১২টার দিকে তিনজন গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল তলিয়ে যান।
তিনি আরও জানান, দুপুর সোয়া ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৬টায় তার মরদেহ উদ্ধার করে।