শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ২ সন্তানসহ স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


July 16, 2022 at 06:06AM
from somoynews.tv | RSS Feed

যশোরের অভয়নগরে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কথা কাটাকাটির জের ধরে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন জহিরুল নামে এক ব্যক্তি।

 শুক্রবার( ১৫ জুলাই) দুপুরে অভয়নগর উপজেলা চাপাতলায় এ ঘটনা ঘটে।


এরপর সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। 


জহুরুল ইসলাম বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

 

নিহতরা হলেন- স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী (৩০), মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)। 


যশোর সদর উপজেলার বসুন্দিয়া ফাঁড়ির এএসআই সাইফুল ইসলাম জানান, জহুরুল ইসলাম স্ত্রী সন্তানকে আনতে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের শ্বশুরবাড়িতে যান।

 

দুপুরের পর তারা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অভয়নগর উপজেলা চাপাতলায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে জহুরুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। 

 

আরও পড়ুন:  প্রেমিককে-ভিডিও-কলে-রেখে-প্রেমিকার-আত্মহত্যা

 

এরপর তাদের মরদেহ রাস্তার পাশে ফেলে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অসংলগ্ন আচরণ করায় পরিবারের লোকজন তার স্ত্রী সন্তানদের কথা জানতে চা়ন। এ সময় তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে বাড়ির লোকজন বসুন্দিয়া ফাড়িতে খবর দিলে পুলিশ গিয়ে জহুরুলকে আটক করে।


এএসআই সাইফুল ইসলাম আরও জানান, বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url