সবার ভালোবাসা পেয়ে কাঁদলেন পরিচালক রায়হান রাফি


July 24, 2022 at 12:57AM
from jagonews24.com | rss Feed

ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রিমিয়ার শো আয়োজন করেছে শনিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিরপুরে সনি সিনেপ্লেক্সে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস।

সেই বিশেষ শো শেষে সবার ভালোবাসায় পেয়ে খুঁশিতে ‘পরাণ’ সিনেমা অভিনেতা শরীফুল রাজকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন ছবিটির পরিচালক রায়হান রাফি।

ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা।

এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত ত্রিভূজ প্রেমের গল্পের ‘পরাণ’-এ শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে। ‘পরাণ’ নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি।

এমআই/এলএ/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url