আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি আইনজীবীদের শ্রদ্ধা

June 23, 2022 at 10:53PM
from jagonews24.com | rss Feed
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সংগঠনের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলালসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফএইচ/ইএ