নুসরাতের কারণেই ‘চিনে বাদাম’ ছেড়েছেন যশ!


June 08, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed

বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনায় আছেন যশ দাসগুপ্ত। মাস কয়েক আগেই টালিউড অভিনেতা যশ জানিয়েছিল অভিনেত্রী এনা সাহার সঙ্গে জুটি বেঁধে ‘চীনে বাদাম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবার এ অভিনেতা এই সিনেমার চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন।

এ মুহূর্তে সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথায় চেতে গেছেন নির্মাতা। এমন সময়ই এক নতুন তথ্য এলো নেটিজেনদের নজরে। যশ-এনাকে নিয়ে নাকি সমস্যা আছে নুসরাতের, আর সেই কারণেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ঈশানের বাবা!

আরও পড়ুন: যশকে এক হাত নিলেন প্রযোজক রানা

যশের এ আচরণে জলঘোলা কম হয়নি। কীভাবে একজন নায়ক নিজের ছবি মুক্তির আগেই এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ছবির প্রিমিয়ারেও থাকবেন না যশ। বিভিন্ন মহলে চর্চা হচ্ছে নুসরাতের কারণেই নাকি ‘চীনে বাদাম’ থেকে সরেছেন যশ। নুসরাত নাকি এনা আর যশের সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছেন! যদিও এ দাবি মানতে নারাজ এনা।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এসব ভিত্তিহীন খবর। সারাক্ষণ নুসরাতের সঙ্গে কথা হয় এনার। দরকারে পরামর্শও নেন। তাই এ রকম হওয়া সম্ভব নয়।

এদিকে শেষ মুহূর্তে এসে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ কারণ দেখিয়ে ‘চিনে বাদাম’ থেকে সরে দাঁড়ান যশ। এদিকে চলতি সপ্তাহের শুক্রবারেই ছবি মুক্তির কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url