স্বামীর সঙ্গে অভিমান করে রাবি ছাত্রীর আত্মহত্যা

June 06, 2022 at 11:30PM
from jagonews24.com | rss Feed
স্বামীর সঙ্গে অভিমান করে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুন) দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবরে তার স্বামীর বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।
জান্নাতুল মাওয়া দিশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি যশোর জেলায়। বিষয়টি নিশ্চিত করেন নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস.এম ফারুক হোসাইন।
নাট্যকলা বিভাগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে দিশার বিয়ে হয়। তার স্বামী ঢাকায় ব্যবসা করার ফলে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। স্বামীর সঙ্গে অভিমান করে সোমবার দুপুরে তিনি গলায় ফাঁস দেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস. এম ফারুক হোসাইন বলেন, দিশা গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এটা সম্পর্কে আমরা নিশ্চিত। তবে কেন আত্মহত্যা করলেন সে সম্পর্কে আমরা কিছু জানি না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে বলে জানান এই অধ্যাপক।
এ বিষয়ে রাজধানীর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশের আলী জানান, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দিশা আজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চেয়েছিলেন। তবে তার স্বামী আজ তাকে যেতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীকে এক রুমে আটকে রেখে অন্য রুমে গিয়ে গলায় ফাঁস দেন দিশা।
নিহতের পরিবার দাবি করেছে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে এসআই) মো. নওশের আলী বলেন, আমাদের কাছে এ ধরনের দাবি কেউ করেননি। দিশার পরিবারের সদস্যরা এসেছেন, তারা কেউ হত্যা করা হয়েছে বলে দাবি করেননি।
মনির হোসেন মাহিন/টিটি/কেএসআর