হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ২৩৬


June 13, 2022 at 12:03AM
from jagonews24.com | rss Feed

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য লিখিত পরীক্ষায় আরও ২৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ হন তারা।

রোববার (১২ জুন) সন্ধ্যায় বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

গত ২৮ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দুই হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন এবং ৩৭৫ জনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়। এরমধ্যে ২৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে এ পরীক্ষায় এখন উত্তীর্ণের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৬২৭ জন।

নিয়ম অনুযায়ী, উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন।

গত বছরের ৩১ ডিসেম্বর এ লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

এফএইচ/এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url