গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

June 05, 2022 at 04:55AM
from somoynews.tv | RSS Feed
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস।
আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক।
]]>