নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

June 13, 2022 at 11:21PM
from jagonews24.com | rss Feed
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বিকেলেও বৈঠক করেছেন। গতকাল রোববারও তারা বৈঠকে বসেছিলেন।
তিনি বলেন, ম্যাডাম হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, আগামীকাল দুপুরে এই ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হতে যাচ্ছে, তিনি চিকিৎসকদের আরও নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
কেএইচ/এমআরএম