যুগ্মসচিব হলেন ৮২ কর্মকর্তা

June 30, 2022 at 05:02AM
from somoynews.tv | RSS Feed
জনপ্রশাসনে ৮২ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির দিয়ে বুধবার (২৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়ম অনুযায়ী, পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের এখনো পদায়ন করা হয়নি।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৭৮ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন। আর চারজন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।
আরও পড়ুন: অতিরিক্ত সচিব পদে ৯২ কর্মকর্তার পদোন্নতি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্মসচিবের মোট সংখ্যা হলো ৭৩২ জন। যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা চারশর কিছু বেশি।
এবার যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল ২১তম ব্যাচ। বিবেচনায় এসেছেন এর আগের পদোন্নতি বঞ্চিতরাও। এত সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির পর বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে।
এর আগে সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর ২১৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।