উইকেট ভালো হবে, আশাবাদী সাকিব


June 16, 2022 at 06:11AM
from somoynews.tv | RSS Feed

চার বছর আগে টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। সেবার সাদা জার্সিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এবারের সফরেও টেস্ট দলের নেতৃত্বে সাকিব। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৬ জুন) খেলতে নামবে দু’দল। এ সিরিজে উইকেট চার বছর আগের তুলনায় ভালো হবে বলেই মনে করেন সাকিব।

সংবাদ সম্মেলনে মাঠ নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়ে চার বছর আগের চেয়ে এবার উইকেট ভালো হবে। যা ব্যাটারদের জন্য সহায়কই হবে। তবে চতুর্থ ইনিংসে ব্যাট করার ক্ষেত্রে ভুগতে হতে পারে। তখন স্পিনাররা সুবিধা পেতে পারে। তাই প্রথম ইনিংসে কীভাবে ব্যাট করব সেটাই গুরুত্বপূর্ণ। আমি প্রস্তুত, দলের বাকিরাও প্রস্তুত।’

আরও পড়ুন: পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সাকিব কথা বলেছেন ইনজুরি আর নতুনদের সুযোগের ব্যাপার নিয়েও। তিনি বলেন, ‘তিন ফরম্যাটে আমরা অনেক ক্রিকেট খেলি। যে কারণে খুব বেশি ইনজুরিতেও পড়তে হয়। তখন কিন্তু নতুনরা সেই সুযোগটা নিতে পারে। এটা তাদের জন্য ভালো একটা সুযোগ।’

সাকিব কথা বলেছেন মুস্তাফিজের টেস্ট খেলার প্রতি অনীহা নিয়েও। তার ভাষ্য, ‘দেখুন একেকজনের প্রেফারেন্স একেক রকম থাকতে পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। মুস্তাফিজ যদি প্রেফার করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়, এবং ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাকেই আমাদের সম্মান করা উচিত।’

আরও পড়ুন: বাংলাদেশের ম্যাচ দেখা হচ্ছে না টাইগার সমর্থকদের

সাকিব আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যদি দুই ম্যাচের কথা চিন্তা করি, আমি এটার দিকে ফোকাস করতে চাচ্ছি এবং আমি নিশ্চিত ও খুবই মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। কিন্তু আপনি যদি দীর্ঘ পরিসরের কথা বলেন, আমি জানি না ওর মনে কি আছে, টেস্ট খেলতে চায় কি না চায়। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই আলাদা আলাদা কিছু প্রেফারেন্স থাকে, পছন্দ থাকে, কমফোর্ট জোন থাকে। সেটাকে সম্মান করা উচিত।’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url