উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ২২ তীর্থযাত্রী নিহত


June 06, 2022 at 05:03AM
from somoynews.tv | RSS Feed

ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২২ জন মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরাখণ্ড পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার যুমুনোত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দামটার কাছে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটিতে ২৮ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের মতো বিস্ফোরণ ভারতের উত্তর প্রদেশে, নিহত ১৩

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়া হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ঘটনার পর টুইট করে তদন্তের কথা জানান তিনি। 

আরও পড়ুন: আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url