‘আমার জীবন একটা ব্যর্থ জীবন’: মৃত্যুর আগে ঢাবি ছাত্রীর নোট

June 02, 2022 at 12:04AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটির ১৬তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর জায়না হাবিব প্রাপ্তির (২২) মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
এ ঘটনায় ছাদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে প্রাপ্তি লিখেছেন, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। Because every person is replaceable. আমরা কাদেরকে ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি। But nothing makes sence anymore. The pain helps increasing. Now tell me how much a person can take.
Prapti, June 1, 2022।’
এর আগে বুধবার (১ জুন) বিকেলের দিকে ওই ছাত্রীর মৃত্যু হয়। নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে ছোট তিনি।
জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, মাগরিবের নামাজের আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা দৌড়ে এসে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছেন। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন। কারণ পুরো শরীর থেঁতলে গেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছেন। ছাদ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তার জীবনের দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, মেয়েটি ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। বিকেলে ছাদে উঠে প্রায় এক ঘণ্টা ছিলেন। এরপর ভেতর থেকে দরজা আটকিয়ে দেন। পরে ভবনের নিরাপত্তাকর্মী ছাদে তালা দিতে গেলে মেয়েটি ভেতর থেকে তাকে চলে যেতে বলেন। এরপর নিরাপত্তাকর্মী চলে যান।
চিরকুটের কথা উল্লেখ করে এসি মুজীব পাটোয়ারী বলেন, পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি হতাশার কথা লিখেছেন। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেলে রিপ্লেস আরেকজন পাওয়া যায় বলেও তিনি লিখেছেন।
টিটি/ইএ