নিজ আসন থেকে উঠে গিয়ে রওশন এরশাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


June 30, 2022 at 05:37AM
from somoynews.tv | RSS Feed

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করার পর প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে গিয়ে রওশন এরশাদের খোঁজখবর নিতে তার আসনের সামনে যান। এ সময় প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

এর আগে অসুস্থতার কারণে নিজের আসনে বসেই বক্তৃতা করেন রওশন এরশাদ।


দীর্ঘ ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে সোমবার (২৭ জুন) দেশে ফিরেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন: বাঙালির গর্বের আরেকটি নতুন সংযোজন পদ্মা সেতু: রওশন এরশাদ


এর আগে রওশন এরশাদ স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।


রওশন এরশাদ গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। দেশটির রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ৪ জুলাই রুটিন চেকআপের জন্য ফের ব্যাংকক যাবেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url